ছাতকে সড়ক দুর্ঘটনায় ছাত্রলীগকর্মীসহ নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ছাতক উপজেলায় পিকআপ ও মোটরসাইকেলের সংঘর্ষে এক ছাত্রলীগকর্মীসহ ২ জন নিহত হয়েছেন। ঘটনায় পিকআপ চালক জাবেদ মিয়াকে (২০) আটক করেছে পুলিশ।
বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বড়কাপন পয়েন্টে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সিলেট মহানগর ছাত্রলীগ কর্মী দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামের আখলিসুর রহমানের ছেলে হাসান আহমেদ সুমন (২৫), অজ্ঞাত এক পথচারী নারী (৬০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় ছাতক উপজেলার জাউয়াবাজার এলাকার বড়কাপন পয়েন্টে সুনামগঞ্জ থেকে আসা পিকআপের সাথে সিলেটগামী ছাত্রলীগকর্মীর মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ছাত্রলীগকর্মী সুমন ও রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা এক অজ্ঞাত বৃদ্ধা চাপা পড়েন। তাদেরকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
জাউয়াবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ নির্মল দেব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পিকআপ ও মোটরসাইকেল সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। আমরা চালককে আটক করেছি। লাশ ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।
এদিকে নিহত হাসান আহমেদ সুমন সিলেট মহানগর ছাত্রলীগের কর্মী ছিলো বলে জানিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক গণ-যোগাযোগ বিষয়ক সম্পাদক ময়নুল ইসলাম ফয়সল।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed