বিশ্বনাথে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বাড়ির রাস্তা নির্মাণ নিয়ে দু-পক্ষের সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন। মঙ্গলবার (৭ জানুয়ারী) সকালে উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর গ্রামের সজ্জাদ আলী ও আজির উদ্দিন লোকজনের মধ্যে এঘটনা ঘটে।
আহতরা হলেন-আজির উদ্দিন, মহিব আলী, কামরুল ইসলাম, লায়েক আহমদ, শহিদ মিয়া, ইব্রাহিম আলী, লুৎফুর রহমান, হারুন মিয়া। বাকি আহতদের নাম জানাযায়নি। তবে এর মধ্যে গুরুতর আহতদের সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার নরসিংপুর গ্রামের আজির উদ্দিন ও সজ্জাদ মিয়ার মধ্যে রাস্তা নিয়ে বিরোধ চলে আসছে। মঙ্গলবার ওই রাস্তা নিয়ে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এরই এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় লাঠি-সোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ১০জন আহত হয়েছেন। পরে স্থানীয় লোকজন ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
সংঘর্ষের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কাতারে দুর্ঘটনায় নিহত ৫ প্রবাসীর লাশ আসছে মঙ্গলবার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কাতারে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারানো সিলেটের কানাইঘাট উপজেলারRead More
জকিগঞ্জ সীমান্তে ওয়ান শুটার গান, ডেটোনেটর ও বিস্ফোরক উদ্ধার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলার সোনাসার এলাকায় যৌথ অভিযানে একটি ওয়ানRead More



Comments are Closed