চাকা ফেটে পিকআপ পুকুরে, ৩ শ্রমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লক্ষ্মীপুরে পিকআপ পুকুরে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানায়, রাস্তার পিচ ঢালাইয়ের কাজে সকালে পিকআপ ভ্যানে করে আদিমনগর থেকে হাজিপাড়া যাচ্ছিলেন ২০ জন শ্রমিক। লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছলে পিকআপ ভ্যানের চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে যায়। এসময় স্থানীয়রা এগিয়ে এসে শ্রমিকদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
পরে রফিক, খোরশেদ ও মফিজ নামে তিন শ্রমিককে মৃত ঘোষণা করেন চিকিৎসক। নিহতদের বাড়ি সদর উপজেলার লাহারকান্দি ইউনিয়নে।
« সাবেক এমপি ফজিলাতুন নেসা বাপ্পি আর নেই (Previous News)
(Next News) ফাইভজি যুগে প্রবেশ করছে বাংলাদেশ »
Related News
সমুদ্রে ভেসে যাওয়া পর্যটকের মরদেহ উদ্ধার, জীবিত উদ্ধার ২
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে গোসলে নেমে নিখোঁজের আড়াই ঘন্টা পর মোফাজ্জলRead More
সাজেকে ঘুরতে গিয়ে ‘জয় বাংলা’ স্লোগান, ৬ পর্যটক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: শেখ হাসিনা সরকার বার-বার দরকার’ ও ‘জয় বাংলা জয় বঙ্গবন্ধু’ স্লোগানের পরRead More



Comments are Closed