Main Menu

ফেঞ্চুগঞ্জে ৪৬ কোটি টাকা ব্যয়ে নির্মিত সড়কের উদ্বোধন

ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি : সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট লুৎফুর রহমান বলেছেন, ‘বর্তমান আওয়ামী লীগ সরকারের নেতৃত্বে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যোগ্যতা ও দক্ষতার কারণে দেশ উন্নয়নের রোড মডেলের দিকে এগিয়ে যাচ্ছে। একই ধারাবাহিকতায় সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরীর প্রচেষ্টায় উন্নয়নে অতীতের সকল রেকর্ড ভঙ্গ করছে।’

তিনি আরো বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে বর্তমান সরকার নিরলস কাজ করে যাচ্ছে এর সুফল দেশবাসী ভোগ করতে শুরু করেছে উন্নয়নের মাধ্যমে গ্রামের জনপদের দৃশ্য এখন পাল্টে যাচ্ছে।

বুধবার (১ ডিসেম্বর) ফেঞ্চুগঞ্জে ৪৬ কোটি টাকা ব্যায়ে নির্মিত মাহমুদ উস সামাদ সার্কুলার রোডের ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট হতে বাজার পর্যন্ত সড়কের অংশের উদ্বোধন অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা গুলো বলেছেন। উপজেলা সদরের সামাদ প্লাজার সম্মুখে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।

উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাহফুজুর রহমান জাহাঙ্গীর ও সাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল কয়েছের যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন- সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক কবির উদ্দীন, বালাগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোস্তাকুর রহমান মফুর, সিলেট সড়ক বিভাগের অতিরিক্ত প্রধান প্রধান প্রকৌশলী তুষার কান্তি সাহা, দক্ষিণ সুরমা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক হোসেন, ফেঞ্চুগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান জাহিরুল ইসলাম মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা ইয়াসমীন,সমাজ সেবী শহিদউস সামাদ চৌধুরী, ইউপি চেয়ারম্যান হাজী লেইছ চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফয়জুল ইসলাম মানিক, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল বাছিত টুটুল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ জাকির হোসেন, বণিক সমিতির আহবায়ক আব্দুল বারী, সমাজসেবক নাহিদ হাসান চৌধুরী, স্হানীয় প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মামুনুর রশীদ।

উপস্থিত ছিলেন- ফেঞ্চুগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার এস এম জাহিদুর রহমান, সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী রিতেশ বড়ুয়া, উপ বিভাগীয় প্রকৌশলী নুরুল মজিদ, উপ-সহকারী প্রকৌশলী সাইদুর রহমান, ফেঞ্চুগঞ্জ থানার ওসি আবুল বাশার বদরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি রাজু আহমেদ রাজা, যুগ্ন সম্পাদক মুহিব উদ্দীন বাদল, যুগ্ন সম্পাদক জাহিদ ইকবাল সুনাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই খসরু, যুবলীগের আহবায়ক মাশার আহমেদ শাহ, ছাত্রলীগের সভাপতি জুনেদ আহমদ প্রমুখ।

উল্লেখ, ফেঞ্চুগঞ্জ ফেরীঘাট হতে মাইজগাঁও হয়ে পালবাড়ী পর্যন্ত প্রায় ১০ কিলো রাস্তা প্রশস্থ করণসহ ৪৬ কোটি টাকা ব্যয়ে আর সিসি ডালাইসহ নির্মাণ কাজ শুরু হয়েছে। ফেরীঘাট হতে ফেঞ্চুগঞ্জ বাজার পর্য্যন্ত দেড় কিলো সড়ক কাজ শেষে জনসাধারণের সুবিধার্তে উদ্বোধনের মাধ্যমে খুলে দেয়া হয়েছে।

Share





Related News

Comments are Closed