প্রাথমিক ও জেএসসি’র ফল প্রকাশ মঙ্গলবার
বৈশাখী নিউজ ডেস্ক: বছরের শেষ দিন মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
সোমবার (৩০ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের জানান, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বেলা সাড়ে ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে জেএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করবেন।
অন্যদিকে দুপুর ১টায় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার ফল প্রকাশ করবেন বলে জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রবীন্দ্রনাথ রায়।
জানা যায়, মঙ্গলবার সকাল ১১টায় শিক্ষামন্ত্রী ও প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তারা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পঞ্চম শ্রেণি এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীর সমাপনী পরীক্ষার ফল হস্তান্তর করবেন। পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিস্তারিত ফল প্রকাশ করা হবে। একইদিন প্রধানমন্ত্রী বই উৎসবেরও উদ্বোধন করবেন।
চলতি বছরের জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হয় ২ নভেম্বর। বিদেশের ৯টিসহ দেশের ২ হাজার ৯০৩টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা শুরু হয়। জেএসসিতে ৭টি বিষয়ে ৬৫০ নম্বরের পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের, আর জেডিসিতে হয় ১০ বিষয়ে পরীক্ষা। আর ১৭ নভেম্বর শুরু হয় প্রাথমিক শিক্ষা সমাপনী (পিইসি) ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা।
Related News
সিকৃবির নতুন উপাচার্য অধ্যাপক শফি উল্লাহ মজুমদার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়েরRead More
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা ২০২৭Read More



Comments are Closed