সীমান্ত এলাকায় বন্ধ মোবাইল নেটওয়ার্ক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে এক কিলোমিটার পর্যন্ত এলাকায় মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়।
রোববার (২৯ ডিসেম্বর) রাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) নির্দেশনার পর নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছে দেশের সবকটি অপারেটর।
গ্রামীণফোন, টেলিটক, রবি এবং বাংলালিংককে পাঠানো নির্দেশনায় বলা হয়, বর্তমান প্রেক্ষাপটে দেশের নিরাপত্তার স্বার্থে বাংলাদেশে-ভারত সীমান্ত থেকে বাংলাদেশের অভ্যন্তরে মোবাইল নেটওয়ার্ক বন্ধ থাকবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নেটওয়ার্ক কভারেজ বন্ধ রাখতে হবে।
বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক বলেন, সম্প্রতি সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক থেকে এ সিদ্ধান্ত আসে।
Related News
দেশের সব বিদ্যুৎকেন্দ্রে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদারের নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এRead More
আজ থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের সংক্রমণ নিয়ে উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যেই আবার শুরু হচ্ছেRead More



Comments are Closed