শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত
শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেঁকে বসেছে শীত। শ্রীমঙ্গলসহ জেলার বিভিন্ন অঞ্চলে কয়েকদিন ধরে তীব্র শীত অনুভূত হচ্ছে। বিশেষ করে সন্ধ্যা থেকে তীব্রতা বেশি দেখা যাচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পুরোপুরি শীত আসবে ডিসেম্বরেই। রোববার সকালে শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। এটিই শ্রীমঙ্গলে শীত মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা।
শ্রীমঙ্গলে প্রতিদিন সন্ধ্যার পর থেকে পরদিন সকাল পর্যন্ত কুয়াশা পড়ছে। গাছের পাতা আর ঘাসে জমছে শিশির। দিনের বেলা তাপমাত্রা বেশি থাকলেও সন্ধ্যার পর থেকে ঠাণ্ডা বাতাসে শীত অনুভূত হতে থাকে।
শ্রীমঙ্গল আবহাওয়া অফিসের আবহাওয়া সহকারী মো. জাহেদুল ইসলাম মাসুম বলেন, রোববার শ্রীমঙ্গলে তাপামাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। শনিবার ছিল ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। শীতের পাশাপাশি শ্রীমঙ্গলে চলছে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি শীত মৌসুমে শ্রীমঙ্গলে রেকর্ডকৃত দেশের এ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা।”
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed