Main Menu

জকিগঞ্জে ৩৭০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ১

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের জকিগঞ্জে পৃথক অভিযান চালিয়ে ৩৭০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ৯টার দিকে উপজেলার বিরশ্রী ইউনিয়নের কোনারগাঁও গ্রামে অভিযান চালিয়ে ৩৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় কোনারগাঁও গ্রামের মৃত তছদ্দর আলীর ছেলে শরফ উদ্দিন ওরফে সরফ ও মৃত মখই মিয়ার ছেলে আলী হোসেন পুলিশের উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান। পুলিশ বাড়ি তল্লাশি করে দুটি প্যাকেটের মধ্যে থাকা ৩৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।

এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) মো. মিজানুর রহমান সরকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করেছেন।

পলাতক আসামিদের গ্রেপ্তারে জকিগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।

অপরদিকে একইদিন রাত পৌনে ১০টার দিকে জকিগঞ্জ পৌরসভাধীন ফায়ার সার্ভিস অফিসের সামনে থেকে ২০০ পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ।

আটকক জাবের আহমদ রুবেল জকিগঞ্জের উত্তর লোহারমহল গ্রামের ইমাম উদ্দিনের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল ভারতীয় সীমান্ত থেকে ইয়াবা আনার কথা স্বীকার করেছে।

তার বিরুদ্ধে একটি চোরাচালান ও চারটি মাদকের মামলা রয়েছে।

এ ঘটনায় জকিগঞ্জ থানার এসআই (নিরস্ত্র) ফরিদ আহমেদ বাদী হয়ে মামলা রুজু করেছেন।

সিলেট জেলা পুলিশ সুপার মো. ফরিদ উদ্দিন বলেন, যুব সমাজকে মাদকের করাল গ্রাস হতে রক্ষা করতে থানা পুলিশের এমন অভিযান অব্যাহত থাকার পাশাপাশি গোয়েন্দা শাখার নজরদারি জোরদার করা হবে।

Share





Related News

Comments are Closed