ট্রেন লাইনচ্যুত, সিলেট পথে রেল যোগাযোগ বন্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-আখাউড়া রেলপথের কুলাউড়ায় একটি মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রোববার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ বগি উপজেলার বরমচালে বগি লাইনচ্যুতের এ ঘটনা ঘটে।
জানা যায়, ফেঞ্চুগঞ্জ সার কারখানা থেকে মালবাহী ট্রেন সার নিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে কুলাউড়ার বরমচালে ট্রেনটি লাইনচ্যুত হয়।
বরমচাল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার রুমান আহমেদ জানান, ট্রেনটির একটি বগির দুটি চাকা লাইনচ্যুত হয়েছে। উদ্ধার কাজ চলছে। দুপুর ২টার মধ্যে রেললাইন স্বাভাবিক হয়ে যাবে বলে আশা করছি।
এর আগে শনিবার দিবাগত রাত ২টার দিকে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল রেলওয়ে স্টেশনের প্রবেশমুখে নোয়াখালী থেকে ঢাকাগামী ঢাকা এক্সপ্রেস মেইল ট্রেনের ইঞ্জিনসহ দুটি বগি লাইনচ্যুত হলে চট্টগ্রাম-সিলেট ও চট্টগাম-ঢাকা রুটে সকল প্রকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
রোববার সকালে লাকসাম জংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শেষ করার পর ৯টার দিকে ট্রেন চলাচল শুরু হয়।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed