Main Menu

মিসরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২৮ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক: মিসরে পৃথক সড়ক দুর্ঘটনায় ২২ গার্মেন্টস শ্রমিকসহ ২৮ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরো ৩২ জন।

আলজাজিরা তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, স্থানীয় সময় শনিবার বন্দরনগরী সাইদের সুয়েজ খাল শহরে পোশাক শ্রমিক বহনকারী একটি মিনিবাসে বেপরোয়া গতির একটি ট্রাক ধাক্কা দিলে মিনিবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় ২২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৮ শ্রমিক।

এর দুই ঘণ্টা পরই দেশটির লোহিত সাগর তীরবর্তী এলাকায় ঘুরতে যাওয়ার সময় কায়রোর পূর্ব দিকে একটি ট্রাক ও দুটি পর্যটকবাহী মিনিবাসকে ধাক্কা দিলে একজন বাসচালকসহ ৮ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে তিন মিসরীয় পর্যটক, একজন বাসচালক, একজন প্রহরী, একজন ট্যুর গাইড, দুজন মালয়েশিয়ান ও একজন ভারতীয় পর্যটক রয়েছেন।

Share





Related News

Comments are Closed