টিলাগাঁওয়ে রেলস্টেশন চালুর দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকা টিলাগাঁও রেলস্টেশন চালুর দাবিতে ফের মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এমন সময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনকে ২০ মিনিট ধরে আটকে রাখা হয়।
শনিবার (২৮ ডিসেম্বর) ‘ঐক্যবদ্ধ নাগরিক সমাজ টিলাগাঁও’র ব্যানারে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মানববন্ধনটি অনুষ্ঠিত হয়। এ সময় পাঁচ শতাধিক মানুষ উপস্থিত ছিলেন। এর আগে গত ২১ ডিসেম্বর স্টেশন চালুর দাবিতে মানববন্ধন করেন এলাকাবাসী।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে রেলস্টেশনটি চালু করার দাবি জানান। অন্যথায় লাগাতার মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দেন তারা। তারা স্টেশনটি পুনরায় চালুকরণ, স্টেশনে নিয়মিত মাস্টার ও অন্যান্য কর্মচারী নিয়োগ, ঢাকা-চট্টগ্রামগামী যে কোনো দুইটি আন্তঃনগর ট্রেনের স্টপেজ ও স্টেশন প্লাটফর্ম এবং অন্যান্য অবকাঠামো সংস্কারের দাবি জানান।
এই বিষয়ে রেল মন্ত্রণালয়ের মহাব্যবস্থাপক নাসির উদ্দিন আহমেদ বলেন, স্টেশন মাস্টারের অভাবে স্টেশনটি বন্ধ আছে। নতুন স্টেশন মাস্টারদের ট্রেনিং চলছে। ট্রেনিং শেষ হওয়ার পর স্টেশন মাস্টার নিয়োগ হলে পুনরায় স্টেশনটি চালু করা হবে।
Related News
শ্রীমঙ্গলে কিশোরীকে অপহরণ করে গণধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ৩
শ্রীমঙ্গল প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক কিশোরীকে অপহরণ করে রাতভর আটকে রেখে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এRead More
কুলাউড়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সোমবারRead More



Comments are Closed