কমলগঞ্জে কূপ থেকে শিশুর লাশ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে গভীর কুপ থেকে সুমাইয়া (১২) নামের একটি শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের ২দিন পর শিশুর লাশ উদ্ধার করে কমলগঞ্জ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় রাতের খাবার খেয়ে মেয়েটি ঘর হতে বের হলে আর ফিরেনি। শনিবার দুপুরে নাসিমা আক্তার নামে এক মহিলা কুপের ভিতরে লাশ দেখতে পেয়ে বাড়ির লোকদের জানান। কুপটির গভিরতা প্রায় ৭০ ফুট।
স্থানীয়রা জানান, শিশুটির মা নাজু বেগম তার দ্বিতীয় সংসারের এ শিশুটিকে কেন্দ্র করে দ্বিতীয় স্বামী শহিদ মিয়ার সাথে পারিবারিক কলহ চলছিল।
কমলগঞ্জ থানার ওসি মো. আরিফুর রহমান শিশুর লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে বলেন, স্থানীয়দের সহযোগীতায় প্রথমে লাশ উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসের সদস্যদের সহায়তায় সন্ধ্যায় শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে যুবলীগের সভাপতি ও স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুইRead More
শনিবার মৌলভীবাজারে যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় শনিবারRead More



Comments are Closed