জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় পথচারী বৃদ্ধ নিহত
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে সড়ক দুর্ঘটনায় হাজী ইলিয়াছ আলী (৬০) নামের এক পথচারী বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ৮টায় উপজেলার দরবস্ত ইউনিয়নের কেলেসিং বাজার এলাকায় বেপরোয়া গতির লেগুনা ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনাটি ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দরবস্ত কেলেসিং বাজার রাস্তার বারাগাতি এলাকায় বেপরোয়া গতির লেগুনা ও টমটমের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পথচারী নিহত হন।
নিহত হাজী ইলিয়াছ আলী (৬০)। চট্টগ্রামের ফটিকছড়ির মৃত নুরুল ইসলামের ছেলে। তিনি জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারগাতি এলাকায় আরব চায়না রাইস মিলের মালিক ছিলেন বলে জানা যায়। স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানান।
জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরন করেছে।
Related News
জৈন্তাপুরে বালুবাহী ট্রাক থেকে সোয়া কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে বালুবাহী ট্রাকের বালুর নিচে কৌশলে লুকিয়ে পাচারের সময় বিপুল পরিমাণRead More
আজমিরীগঞ্জে অপহৃত কিশোরী সিলেটে উদ্ধার, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে অপহরণের প্রায় দুই মাস পর এক কিশোরীকে উদ্ধার করেছে স্পেশাল রেসপন্সRead More



Comments are Closed