Main Menu

জাপার চেয়ারম্যান কাদের, মহাসচিব রাঙ্গা

বৈশাখী নিউজ ডেস্ক : আগামী তিন বছরের জন্য জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জি এম কাদের। আর মহাসচিব হয়েছেন মসিউর রহমান রাঙ্গা। এছাড়া রওশন এরশাদকে পার্টির প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।

শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) সামনে আয়োজিত জাতীয় পার্টির কাউন্সিলে তারা এসব পদে নির্বাচিত হন।

এর আগে সকাল ১০টায় জাতীয় পার্টির সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন জাপার চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা ও সংসদ সদস্য গোলাম মোহাম্মদ কাদের।

সম্মেলনে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

এদিকে জাতীয় পার্টির (জাপা) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের পত্নী রওশন এরশাদ ছাড়াই পার্টির নবম জাতীয় সম্মেলনের প্রথম অধিবেশন সমাপ্ত হয়েছে।

Share





Related News

Comments are Closed