Main Menu

কোম্পানীগঞ্জে ৭১৫ বোতল মদসহ আটক ২

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৭১৫ বোতল মদসহ ২ জনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ডিসেম্বর) গভীর রাতে কোম্পানীগঞ্জ উপজেলার ২নং পূর্ব ইসলামপুর ইউনিয়নের উত্তর রাজনগরের হাওড়ের মধ্যখানে অভিযান পরিচালনা করে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সজল কুমার কানুর তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রজিউল্লাহ খান সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়।

আটককৃতরা হচ্ছে মানিক মিয়া (৩৭), পিতা-মৃত আসলম আলী, ২। আল আমিন (২৭), পিতা-কাচা মিয়া, উভয় সাং-পুটামারা, থানা-কোম্পানীগঞ্জ, জেলা-সিলেট।

পুলিশ জানায়, ভারত সীমান্ত থেকে মদ নিয়ে আসার সময় ৭১৫ বোতল মদসহ ২ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

আটককৃতদের বুধবার (২৫ ডিসেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় পুলিশ।

Share





Related News

Comments are Closed