Main Menu

ওসমানীনগরে বাস-ট্রাকের সংঘর্ষ, আহত ১০

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে মাইক্রোবাস ও পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মাদ্রাসা ছাত্রসহ ১০ জন আহত হয়েছেন। রোববার (২২ ডিসেম্বর) বিকালে সিলেট-ঢাকা মহাসড়কের দয়ামীর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। এর মধ্যে গুরুতর আহত ৩ জন নারী ও ২ জন পুরুষকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেটগামী দ্রুতগতির মাইক্রোবাসের (ঢাকা মেট্রো জ- ১১-২২-৬৪) সাথে বিপরীতমুখী পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি ধুমড়েমুচড়ে গেলে বাসের নারী পুরুষসহ কমপক্ষে দশ জন যাত্রী আহত হন। আহতদের মধ্যে বালাগঞ্জ উপজেলার রিফাতপুর গ্রামের হোসাইন আহমদ ও নাজমুল ইসলাম মাদরাসা ছাত্র ছিলেন। তারা হিফজ পরীক্ষা দেয়ার জন্য ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ডের পরীক্ষা দিতে ফুলতলীতে যাচ্ছিলেন। তাৎক্ষণিক অন্যান্য আহতের পরিচয় জানা যায়নি।

ওসমানীনগরের তাজপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার ওবায়দুর রহমান মুসা বলেন, আমরা গুরুতর ৫ জনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছি। তবে তাদের পরিচয় তাৎক্ষণিক নিশ্চিত হওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed