Main Menu

মদনে ধান ক্ষেত থেকে বৃদ্ধার লাশ উদ্ধার

মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার মদনে পৌরশহরের হাওরে খড়ের ভিতর থেকে এক অজ্ঞাত পরিচয় বৃদ্ধের লাশ উদ্ধার করেছে মদন থানা পুলিশ।

রোববার সকালে পৌরসভার ৮নং ওয়ার্ডের ধলিয়াকুড়ি হাওরে কৃষক বোরো জমিতে কাজ করতে গেলে আমন ধানের খড়ের ভিতর একটি মানুষের মরদেহ দেখতে পায়। তারা এ ঘটনা থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে খড়ের ভিতর থেকে এক অজ্ঞাত নামা বৃদ্ধের লাশ উদ্ধার করে পরিচয় শনাক্ত করার চেষ্ঠা করেন।

এ সময় লাশের পাশ থেকে একটি চশমা, বিষের বোতল, পুড়া কাপড় উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি নেত্রকোনার আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধার হওয়া লাশের পরিচয় মিলেনি। তবে অনেকেই ধারণা করছেন তিনি আত্মহত্যা করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার খালিয়াজুরী সার্কেল মো: জামাল উদ্দিন জানান, প্রাথমিক ভাবে বৃদ্ধার পরিচয় মিলেনি। তার লাশের পাশে একটি বিষের বোতল, একটি চশমা, কিছু পুড়া কাপড় পাওয়া গেছে। এতে ধারণা করা হচ্ছে হয়তো বৃদ্ধা বিষ পানে আত্মহত্যা করতে পারেন। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

Share





Related News

Comments are Closed