ফের হামলায় আহত ডাকসু ভিপি নুর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহসভাপতি (ভিপি) নুরুল হক নুর আবারও হামলার শিকার হয়েছেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২২ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে ডাকসু ভবনে হামলায় আহত হন তিনি।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অভিযোগ, মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীদের হামলায় আহত হয়েছেন তিনি। একই হামলায় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন বলেও অভিযোগ তাদের।
জানা যায়, ভিপি নুর ও তার অনুসারীরা দুপুরে ডাকসু ভবনের ভেতরে প্রবেশ করেন। এ সময় কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আল মামুনের নেতৃত্বে মুক্তিযুদ্ধ মঞ্চের নেতাকর্মীরা ডাকসু ভবনের আশপাশে অবস্থান নেন। একই সময়ে ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনসহ ছাত্রলীগের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন সেখানে।
ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা অভিযোগ করে বলেন, একপর্যায়ে লাঠিসোটা নিয়ে ডাকসু ভবনের ভেতরে অবস্থানরত ভিপি নুরসহ তার অনুসারীদের ওপর হামলা করেন মুক্তিযুদ্ধ মঞ্চ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ভিপি নুরসহ অনেকেই তার হামলায় আহত হন। পরে ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতাকর্মীরা প্রতিরোধ করতে গেলে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়।
আহত ভিপি নুর ডাকসু ভবনে ভিপির কক্ষে অবস্থান নেন। পরে দুপুর ২টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাকে হাসপাতালে নেওয়া হয়।
এদিকে ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রাব্বানী সাংবাদিকদের জানান, ডাকসু ভিপি নুরুল হক নুরসহ অন্যরা ডাকসু ভবনে এসেছে। তবে তারা আমাদের এ বিষয়ে কিছু অবহিত করেনি।
ডাকসু ভবনের সামনে হামলা ও সংঘর্ষের ঘটনায় বহিরাগত কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।
Related News
মার্কিন দূতাবাস থেকে ভিসা আবেদনকারীদের জন্য কঠোর সতর্কবার্তা
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের ভিসা পেতে সাক্ষাৎকার বা ইন্টারভিউ দেওয়ার সময় মিথ্যা তথ্য না দেওয়ারRead More
নরসিংদীতে বাড়িতে ঢুকে হামলা, গুলিতে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধের জেরে বাড়িতে ঢুকে প্রতিপক্ষের গুলিতে আব্দুল্লাহRead More



Comments are Closed