Main Menu

পাথর কোয়ারী খুলে দেয়ার দাবিতে মানববন্ধন

বৈশাখী নিউজ ২৪ ডটকম: উচ্চ আদালতে বিচারাধীন এবং আইনী জটিলতায় বন্ধ থাকা সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং পাথর কোয়ারি খুলে দেয়ার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক সংগঠন মোহাম্মদ মিতালী সবুজ সংঘের উদ্যোগে রোববার সকাল১১টায় জাফলং মোহাম্মাদপুর এলাকায় আয়োজিত এ মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে অংশগ্রহণ করেন এলাকার একাধিক সংগঠন।

স্থানীয় মোহাম্মদপুর পয়েন্টে সামাজিক সংগঠন মোহাম্মদপুর মিতালী সবুজ সংঘের সভাপতি রুবেল আহমদের সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক নাজিম উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা ট্রাক-পিকআপ, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকার, যুগ্ম সম্পাদক মোহাম্মদ আলী, জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির সভাপতি আব্দুর রহিম খাঁন, সহ-সভাপতি ইসমাইল আলী, সাধারণ সম্পাদক দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট উপজেলা শ্রমিকলীগের সভাপতি মাসুক আহমেদ, পিয়াইন পাথর ব্যবসায়ী সমিতির আহ্বায়ক সিরাজ উদ্দিন, যুুুুগ্ম আহবায়ক গোলাম সারওয়ার, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মালিক প্রমুখ।

পরে জাফলং বল্লাঘাট পাথর ব্যবসায়ী সমিতির কার্যালয়ে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় অনুষ্টিত হয়। এসময় ব্যবসায়ী, শ্রমিক নেতারা তাদের পাশে থাকতে সাংবাদিকদের প্রতি আহবান জানান।

Share





Related News

Comments are Closed