সিলেট নগরী থেকে ৬ জুয়াড়ি আটক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীর ঘাসিটুলা এলাকা থেকে জুয়া খেলার সামগ্রী ও নগদ অর্থসহ ৬ জুয়াড়িকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশে (ডিবি)।
শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় এসআই মো. রফিকুল ইসলামের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ঘাসিটুলা বড় মসজিদের পার্শ্ববর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- কিশোরগঞ্জের ইটনা উপজেলার বাদলা গ্রামের মো. আলম খাঁনের ছেলে সেলিম খান (৩৫), ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার গোদাগাড়ী গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে মো. দারাজতুল্লা (৪৬), রংপুরের গঙ্গাছড়া উপজেলাধীন জয়দেব গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. লেবু মিয়া (৪২), নোয়াখালীর রায়পুর গ্রামের তাজুল ইসলামের ছেলে মো. আলমগীর মিয়া (৩৮), বি-বাড়িয়ার নবীনগর উপজেলাধীন শাহাপুর গ্রামের মৃত কিতাব আলীর ছেলে মজিবুর রহমান মিয়া (৪৮) ও পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলাধীন পেরালবাড়ী গ্রামের মৃত আবুল হোসেন সরকারের ছেলে আ. জলিল সরকার (৪৮)। তারা সবাই বর্তমানে নগরীর ঘাসিটুলা এলাকার বাসিন্দা।
তাদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় মামলা (মামলা নং ৩৪ তারিখ-২০/১২/২০১৯) দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
Related News
সিলেটে ইয়াবাসহ নারী মাদক ব্যবসায়ী আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়েRead More
সিলেটে ভারতীয় পণ্যসহ পিকআপ জব্দ, যুবক আটক
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ লাখ ৩০ হাজার টাকাRead More



Comments are Closed