রাজনগরে ট্রলিতে মাথা লেগে স্কুলছাত্র নিহত
রাজনগর প্রতিনিধি : মৌলভীবাজারের রাজনগরে সড়কের পাশে দাড়িয়ে থাকা ট্রলি গাড়িতে মাথা লেগে রাহিম আহমদ শুভ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত রাহিম উপজেলার উত্তরভাগ ইউনিয়নের গালিমপুর গ্রামের মৃত তৈমুছ আলী মাষ্টারের ছেলে এবং কান্দিগাঁও উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
শনিবার (২১ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার বাড়ির পাশে এঘটনা ঘটে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শনিবার রাহিম আহমদ শুভ তার চাচীর সাথে শ্রীমঙ্গল থেকে সিএনজি অটোরিক্সা করে বাড়ি ফিরছিল। পথে উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনির মিয়ার বাড়ির পাশে পৌঁছালে সে বমি করতে সিএনজি অটোরিক্সা থেকে মাথা বাইরে বের করে। এসময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রলি গাড়িতে লেগে তার মাথায় আঘাত লাগে। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় তাকে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের চাচাতো ভাই বশার আলী খান বলেন, শুভ শ্রীমঙ্গল থেকে বাড়ি ফেরার পথে পাঁচগাঁও এলাকায় পৌঁছালে বমি করতে সিএনজি থেকে মাথা বের করে। এসময় রাস্তার পাশে থাকা একটি ট্রলির সাথে মাথা লেগে গিয়ে ফেটে যায়। হাসপাতালে নেয়ার পর চিকিৎসক জানান তার মৃত্যু হয়েছে।
রাজনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন বলেন, নিহতের পরিবারের এব্যাপারে কারো বিরোদ্ধে কোনো অভিযোগ নেই। তারা মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া নিয়ে যেতে চেয়েছেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমতিতে মৃতদেহ ময়নাতদন্ত ছাড়া স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
Related News
বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধে প্রাণ গেল দর্জির
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখায় ৯০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে লোহার রডের আঘাতে মো.Read More
কমলগঞ্জে ৪ প্রতিষ্ঠানে ভেজাল শনাক্ত, সতর্কবার্তা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে বিভিন্ন ব্যবসায়ীRead More



Comments are Closed