Main Menu

ওসমানী হাসপাতাল থেকে ২ দালাল আটক

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে দালাল চক্রের ২ সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে হাসপাতাল পুলিশ বক্সে দায়িত্বরত পুলিশ বাহিনী। পরে তাদের কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে থানা থেকে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

Manual4 Ad Code

আটককৃতরা হচ্ছেন- সুনামগঞ্জ জেলার ছাতক থানার ননশ্রী গ্রামের সুন্দর আলীর ছেলে মিজানুর রহমান (২৩), সিলেট এয়ারপোর্ট থানার কুনাটিলা গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে আব্দুল কাইয়ুম (৩৮)।

Manual7 Ad Code

হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক বিষয়টি নিশ্চিত করেন। ওসমানী হাসপাতালকে দালাল ও প্রতারক মুক্ত রাখতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code