Main Menu

মেক্সিকোতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নিহত ১৪

Manual7 Ad Code

আন্তর্জাতিক ডেস্ক: মেক্সিকোর হ্যালিসকো রাজ্যের এক মহাসড়কে ট্রাকের সঙ্গে ভ্যানের সংঘর্ষের ঘটনায় অন্তত ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১২ জন।

Manual5 Ad Code

বুধবার (১৮ ডিসেম্বর) ট্রাকের সঙ্গে ধাক্কা লাগার পর ভ্যানটিতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা ও স্থানীয় গণমাধ্যম জানিয়েছে।

Manual6 Ad Code

আহত একজন পূর্ণবয়স্ক ও একটি বাচ্চা শিশুকে সঙ্কটজনক অবস্থায় হেলিকপ্টারে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। নিহত কয়েকজনের মৃতদেহ পুরোপুরি দগ্ধ হয়ে গেছে।

এক বিবৃতিতে হ্যালিসকো রাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে, মহাসড়কের একপাশে গাছের গুড়ি ভর্তি দাঁড়ানো একটি ট্রাকের ওপর চলন্ত একটি নিশান ভ্যান এসে প্রচণ্ড জোরে ধাক্কা দেওয়ার পর আগুন ধরে যায়।

Manual2 Ad Code

ঘটনাস্থলে উপস্থিত হওয়া রয়টার্সের এক ফটোসাংবাদিক জানিয়েছেন, ধ্বংস হয়ে যাওয়া গাড়ি থেকে মৃতদেহ বের করে প্ল্যাস্টিক ব্যাগে মুড়িয়ে মর্গে নিয়ে যাচ্ছেন ফরেনসিক কর্মীরা। মহাসড়কটির একপাশে গাড়ি চলাচল বন্ধ আছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code