Main Menu

সিলেট-ঢাকা-চট্রগ্রাম রেল লাইন আধুনিকায়ন দাবি

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট-ঢাকা ও সিলেট-চট্টগ্রাম রেল লাইন আধুনিকায়নের দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। একই সাথে রেলের সংখ্যা বৃদ্ধি, টিকিট কালোবাজারি বন্ধসহ রেলের দুর্নীতি বন্ধের দাবিও জানান তারা।

বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে সিলেট নগরীর সিটি পয়েন্ট-রেল স্টেশন পদযাত্রা শেষে রেলওয়ে স্টেশনে সংক্ষিপ্ত সমাবেশে এসব দাবির কথা তুলে ধরেন বাম জোটের সিলেট জেলার নেতৃবৃন্দ। বক্তারা অবিলম্বে সিলেটে -ঢাকা, সিলেট-চট্টগ্রাম রেলের ডবল লাইন করা, সিলেট-ময়মনসিংহ রেল লাইন চালু, টিকেট কালোবাজারী-দুর্নীতি বন্ধ করার আহবান জানান। অন্যথায় বৃহত্তর কর্মসূচী দেয়ার হুশিয়ারীও করেন।

Manual1 Ad Code

সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ সমন্বয়ক আবু জাফরের আনুষ্ঠানিক ঘোষনার মধ্য দিয়ে পদযাত্রা শুরু হয়ে রেলওয়ে স্টেশনে গিয়ে সমাবেশে মিলিত হয়। সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোট ও বাসদ জেলা সমন্বয়ক আবু জাফরের সভাপতিত্বে ও ছাত্র ইউনিয়ন সাধারণ সম্পাদক মোঃ নাবিল এইচের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি সাধারণ সম্পাদক এডভোকেট আনোয়ার হোসেন সুমন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সংগঠক এম.এ হাসিব, বাসদ (মার্কসবাদী) সদস্য সুশান্ত সিনহা সুমন।

Manual8 Ad Code

সমাবেশে উপস্থিত ছিলেন- সিপিবি নেতা খায়রুল হাছান ও তুহিন কান্তি ধর, বাসদ নেতা জুবায়ের আহমদ চৌধুরী সুমন ও প্রণব জ্যোতি পাল, বাসদ (মার্কসবাদী) নেতা মহিতোষ দেব মলয় ও মুখলেছুর রহমান, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর সভাপতি সঞ্জয় কান্ত, ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি সরোজ কান্তি, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট মহানগর আহবায়ক সনজয় শর্মা প্রমুখ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code