Main Menu

রাজাকারের তালিকা স্থগিত

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক : একাত্তরে মহান মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের প্রকাশিত নামের তালিকা স্থগিত করা হয়েছে। বুধবার এ তালিকা স্থগিত করা হয়। একই সাথে ওই তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকেও সরিয়ে ফেলা হয়েছে।

Manual8 Ad Code

যাচাই-বাছাই করে পরবর্তী তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর-রহমান। তিনি বলেন, ‘প্রকাশিত এই তালিকা নিয়ে মুক্তিযোদ্ধাসহ সবার মাঝেই ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। আমি নিজেও বিব্রত হচ্ছি। এজন্য তালিকা স্থগিত করা হয়েছে।’

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার সুফি আব্দুল্লাহিল মারুফ বলেন, প্রকাশিত তালিকাটি ওয়েবসাইট থেকে সরিযে নেওয়া হয়েছে।

Manual4 Ad Code

মূলত তালিকা স্থগিতের পরপরই ওয়েবসাইট থেকে তালিকা সরিয়ে নেওয়া হয় বলে জানায় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

এর আগে গত রোববার (১৫ ডিসেম্বর) ১০ হাজার ৭৮৯ জন রাজাকারের তালিকা প্রকাশ করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। এ তালিকা প্রকাশের পর এতে অনেক স্বীকৃত ও ভাতাপ্রাপ্ত মুক্তিযোদ্ধার নাম আসায় বিভিন্ন মহলে বিতর্ক সৃষ্টি হয়েছে। এর মধ্যে বিষয়টি নিয়ে দুঃখও প্রকাশ করেছেন আ ক ম মোজাম্মেল হক।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code