দূষিত বাতাসের নগরীর তালিকায় দ্বিতীয় ঢাকা
বৈশাখী নিউজ ডেস্ক: দূষিত বাতাসের নগরীর তালিকায় রাজধানী ঢাকা দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০টা ১৭ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেক্সে (একিউআই) ঢাকার স্কোর ছিল ২১০। যার অর্থ হচ্ছে এ শহরের বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’।
আর এ তালিকায় ৩০০ স্কোর নিয়ে প্রথম স্থানে আছে পাকিস্তানের লাহোর এবং ২০৮ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে আছে আফগানিস্তানের কাবুল।
প্রসঙ্গত, একটি নির্দিষ্ট শহরের প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা হয় এই একিউআই সূচক। যার মাধ্যমে একটি শহরের বাতাস কতটুকু বিশুদ্ধ বা দূষিত সে সম্পর্কে তথ্য দেয় এবং সেই সঙ্গে ওই পরিস্থিতিতে কোন ধরনের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হতে পারে, তা জানিয়ে দেয়।
একিউআই মান ২০১ থেকে ৩০০ হলে, স্বাস্থ্য সতর্কতাসহ জরুরি অবস্থা হিসাবে বিবেচিত হয়। এমন পরিস্থিতিতে পুরো জনগোষ্ঠীর ওপর প্রভাব পড়ার সম্ভাবনা বেশি থাকে।
এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের ভেতরে থাকার এবং বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।
অপরদিকে, একিউআই সূচকে ৫০ এর নিচে স্কোর থাকার অর্থ হল বাতাসের মান ভালো। সূচকে ৫১ থেকে ১০০ স্কোরের মধ্যে থাকলে বাতাসের মান গ্রহণযোগ্য বলে ধরে নেওয়া হয়। আর সূচকের স্কোর ১০১ থেকে ১৫০ হওয়ার অর্থ হচ্ছে, বাতাসের মান সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
মাত্রাতিরিক্ত মানুষের বসবাসের নগরী ঢাকা দীর্ঘদিন ধরেই বাতাসে দূষণের মাত্রা নিয়ন্ত্রণ নিয়ে হিমশিম খাচ্ছে। বর্ষাকালে কিছুটা উন্নতি হতে দেখা গেলেও, গ্রীষ্মকালে শহরটিতে বায়ু দূষণ মাত্র বেড়ে যায়।
Related News
ঘোড়াশালে বিদ্যুতের ইউনিট বন্ধ, লোডশেডিংয়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর ঘোড়াশাল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় দেশেরRead More
শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে বাবা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের শ্রীপুরে মাদকাসক্ত ছেলের হাতে প্রান গেলো বাবার আব্দুস সামাদের (৫৫)। নেশারRead More



Comments are Closed