নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ, যুবক গ্রেপ্তার
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুড়া যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিককে অপহরণ করে ধর্ষণ করেছে এক অটোরিক্সা চালক। পুলিশ মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়া (২৫) কে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে। সে উপজেলার হাড়িয়া গ্রামের রজব আলীর ছেলে। পেশায় সে অটোরিক্সা চালক।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করে বলেন, সোমবার (১৬ ডিসেম্বর) ভোরে যমুনা স্পিনিং মিলের এক নারী শ্রমিক হাড়িয়া গ্রাম থেকে অটোরিক্সা যোগে তার কর্মস্থল বেজুড়া কারখানায় যাওয়ার পথে অটোরিক্সা চালক আন্দিউড়া নির্জন এলাকায় নিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার ধর্ষণের শিকার ওই নারী শ্রমিক মাধবপুর থানায় ধর্ষক শাহিন মিয়াকে আসামী করে মাধবপুর থানায় একটি মামলা করেন।
মামলার তদন্ত কর্মকর্তা জহিরুল ইসলাম মঙ্গলবার সকালে ধর্ষক শাহিন মিয়াকে গ্রেফতার করে বিকেলে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়েছে। ধর্ষিতার ডাক্তারী পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
Related News
হবিগঞ্জ থেকে অপহৃত স্কুলছাত্র সিলেটে উদ্ধার
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর থেকে অপহরণের ১২ ঘণ্টা পর অষ্টম শ্রেণিরRead More
মাধবপুরে আবাসিক হোটেলে অভিযান, ১০ নারী-পুরুষ আটক
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ ১০Read More



Comments are Closed