Main Menu

সিলেটে ককটেল মামলায় ৩০ বিএনপি নেতার জামিন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার জামিনের আবেদন খারিজের প্রতিবাদে গত ১২ ডিসেম্বর সিলেটে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঐদিন রাতেই ৩৮ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হাতবোমার বিস্ফোরণ ও নাশকতার মামলা দায়ের করেন কোতোয়ালি থানার এসআই অঞ্জন কুমার দাস।

Manual2 Ad Code

এ মামলায় হাই কোর্ট থেকে ৪ সপ্তাহের আগাম জামিন পেয়েছেন ৩০ জন নেতা। গত বৃহস্পতিবার আইনজীবী কামরুজ্জামান সেলিম হাই কোর্টের বিচারপতি ওবায়দুল হক ও জহিরুল হকের আদালতে জামিন আবেদন করলে ৪ সপ্তাহের আগাম জামিন মঞ্জুর হয়।

Manual8 Ad Code

জামিন পাওয়া নেতারা হচ্ছেন, সিলেট জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আবুল কাহের চৌধুরী শামীম, আলী আহমদ, কাইয়ুম চৌধুরী, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, মিফতাহ সিদ্দিকী, এমরান আহমদ চৌধুরী, নজিবুর রহমান নজিব, আব্দুল আহাদ খান জামাল, মাহবুবুল হক চৌধুরী, আবুশ কাশেম, শামীম আহমদ, সাইদুর রহমান ভুটুরি, আলতাফ হোসেন সুমন, সুদিপ জ্যোতি এষ, আফসর খান, ফজলে রাব্বী আহসান, লিটন আহমদ, আশরাফ উদ্দিন রুবেল, ফাহিম রহমান মৌসুম, আশরাফ হোসেন টিটু, নুরুল ইসলাম লোকমান, জাহেদ আহমদসহ ৩০ জন।

জামিন পাওয়ার বিষয়টি জানিয়েছেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code