Main Menu

কানাইঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

Manual7 Ad Code

কানাইঘাট প্রতিনিধি : সিলেটের সীমান্তবর্তী কানাইঘাট উপজেলা সদরের উমাগড় গ্রামে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।

নিহত ওলিউর রহমান (৬৫) ওই গ্রামের মৃত মৃত তুতা মিয়ার ছেলে। এঘটনায় নিহতের ছোট ভাই খলিলুর রহমান, তার স্ত্রী রহিমা বেগম ও ছেলে মামুন আহমদকে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

নিহতের বড় মেয়ে শিরিন জানান, ‘বাড়ির জমি নিয়ে বিরোধের জেরে তার চাচা ও চাচাতো ভাই মিলে বাবাকে হত্যা করে ঘরে তালা দিয়ে রাখে। তালা খুলে তিনি ঘরে প্রবেশ করে লাশ পড়ে থাকতে দেখতে পান।’

স্থানীয়রা জানান, নিহত অলিউর রহমান একজন কলা বিক্রেতা ছিলেন। তার তিন মেয়ে রয়েছে। কোন ছেলে সন্তান না থাকায় নিহত অলিউর রহমানের ভিটা বাড়ি উত্তর পাশের একখন্ড জমি আত্মসাত করার জন্য দীর্ঘদিন ধরে খলিলসহ তার পরিবারের লোকজন চেষ্টা চালিয়ে আসছিল।

Manual2 Ad Code

সর্বশেষ আজ ওই জমির দলিল জোরপূর্বকভাবে নিহত অলিউর রহমানের কাছ থেকে নেওয়ার জন্য খলিল ও তার পরিবারের লোকজন অলিউর রহমানকে ব্যাপক মারধর করে নিজ ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে নিহতের মেয়ে তালা খুলে বাবার লাশ দেখতে পায়।

Manual1 Ad Code

কানাইঘাট থানা সার্কেলের এএসপি আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, ‘নিহতের মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবারের সদস্যরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। মামলা দায়েরের পর আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code