জকিগঞ্জে দুই মোটরসাইকেল আরোহি নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ উপজেলায় ইট বোঝাই ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী তরুণ-তরুণী নিহত হয়েছেন। সোমবার (১৬ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে জকিগঞ্জের হাফছা মজুমদার মহিলা ডিগ্রি কলেজের পূর্ব পাশে মানিকপুর ক্যাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পথচারীরা তরুণ-তরুণীকে উদ্ধার করে জকিগঞ্জ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।
নিহতরা হচ্ছেন- মোটরসাইকেল চালক কানাইঘাট উপজেলার সাহাপুর গ্রামের জমির উদ্দিনের পুত্র টাইলস মিস্ত্রি রাসেল আহমদ(২৬) ও আরোহী কলেজ ছাত্রী সাবনুর বেগম (১৯)। তিনি জকিগঞ্জ উপজেলার কাজলসার ইউনিয়নের আটগ্রামের মাতারগ্রামের হারিস উদ্দিনের মেয়ে। বর্তমানে সাবনুরের পরিবার আটগ্রামের গুচ্ছ গ্রামের বাসিন্দা।
জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, রাসেলের পকেটে রাসেলের ভিজিটিং কার্ড থেকে তার পরিচয় জানতে পেরেছে পুলিশ। রাসেল গত ২১ নভেম্বর এক লক্ষ ছয় হাজার টাকা দিয়ে কিস্তিতে একটি মোটরসাইকেল ক্রয় করার কাগজ তার সাথে পাওয়া গেছে। নিহত সাবনুর রাসেলের প্রেমিকা বলে পুলিশের ধারণা।
Related News
বালাগঞ্জে পাওনা টাকার বিরোধে ভাতিজার হাতে প্রাণ গেলো চাচার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বালাগঞ্জে পাওনা টাকাকে কেন্দ্র করে ভাতিজার দেশীয় অস্ত্রের আঘাতে মির্জা আব্দুলRead More
গোয়াইনঘাটে যুবদল নেতা হত্যা, ২ জনকে ধরলো এসআরবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে পূর্ববিরোধের জেরে যুবদল নেতা ও ব্যবসায়ী বদরুল আলম হত্যা মামলারRead More



Comments are Closed