দুর্গাপুরে ৮ম শ্রেনীর ছাত্রীকে ধর্ষণ, আটক ১
মো. কামরুজ্জামান, নেত্রকোনা জেলা প্রতিনিধি: নেত্রকোনার দুর্গাপুর উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের বাসনকোনা গ্রামে ৮ম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, উপজেলার কাঁকৈরগড়া ইউনিয়নের বসনকোনা গ্রামের ৮ম শ্রেণিতে পড়ুয়া এক শিক্ষার্থী গত ১০ ডিসেম্বর মঙ্গলবার ঝানজাইল গ্রামে তার নানার বাড়ীতে বেড়াতে যায়।
গত শুক্রবার দুপুরে নানার বাড়ী থেকে নিজবাড়ীতে ফেরার পথে ভউরতলা এলাকায় তাকে একা পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান, ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মীর নূর মোহাম্মদ এর পুত্র মীর আব্দুল কাইয়ুম (২২) জোরপূর্বক ওই শিক্ষার্থীকে বাড়ীতে নিয়ে আসে এবং চাচাতো ভাই মীর মোক্তাদিরের বসতঘরে আটকিয়ে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষণ করে পরদিন শনিবার ভোরে বাড়ী থেকে পালিয়ে যায়। ঐদিন থেকেই ধর্ষিতা বিয়ের দাবীতে ঐ বাড়ীতেই অবস্থান করছে।
এ খবর ছড়িয়ে পড়লে বিষয়টি মিমাংসার জন্য একটি চক্র চেষ্টা করেও ব্যর্থ হয়। শনিবার রাতে খবর পেয়ে ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হযে ধর্ষিতার বাবা বাদী হয়ে মীর কইয়ুমকে প্রধান আসামী করে ৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) মীর মাহবুবুর রহমান বলেন, ধর্ষিতার বাবার অভিযোগের প্রেক্ষিতে মামলা গ্রহণ করা হয়েছে। ধর্ষিতাকে ডাক্তারি পরীক্ষার ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ঘটনায় সহায়তাকারী কাইয়ুমের চাচাতো ভাই মোক্তাদিরকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।
এ বিষয়ে ইউপির চেয়ারম্যানের সাথে কথা রলার চেষ্টা করলে তাঁর মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।
Related News
জামালপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ১০
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে রাজিব বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চারজনRead More
কিশোরগঞ্জের কটিয়াদীতে কাভার্ড ভ্যান-সিএনজি সংঘর্ষে নিহত ৩
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নে কিশোরগঞ্জ-ভৈরব মহাসড়কে কাভার্ড ভ্যানRead More



Comments are Closed