পানসী রেষ্টুরেন্টে মরা গরুর মাংস, আটক ৩
বৈশাখী নিউজ ২৪ ডটকম: পানসী রেস্টুরেন্টের সুনামগঞ্জ শাখায় মরা গরুর মাংস এনে বিক্রির চেষ্টার অভিযোগ ওঠেছে। এ অভিযোগে রেস্টুরেন্টের তিন কর্মচারীকে আটক করেছে পুলিশ।
রবিবার রাত ১১টায় এ ঘটনা ঘটে। তবে এই তিনজনকে ছাড়িয়ে নিতে উপর থেকে তদবির শুরু করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রবিবার সন্ধ্যায় সুনামগঞ্জের সার্কিট হাউসের কাছে সড়ক দুর্ঘটনায় একটি গরু মারা যায়। ওই গরুটির মাংস এনে হোটেলে বিক্রি করার চেষ্টা করছিল সুনামগঞ্জের পানসী রেস্টুরেন্টের সংশ্লিষ্টরা।
এ ঘটনাটি স্থানীয়রা পুলিশের বিশেষ শাখাকে অবগত করলে পুলিশের বিশেষ শাখা সদর থানাকে অবগত করে। পরে হাতেনাতে তিনজনকে ধরে থানায় নিয়ে আসা হয়। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুর রহমান বলেন, মরা গরুর মাংস রান্না করা খাবার বিক্রির চেষ্টার অভিযোগে পানসী রেস্টুরেন্টের তিনজনকে আমরা আটক করেছি। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed