সিলেট জেলা ও মহানগর বিএনপির মিছিল সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: কারাবন্দী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে সিলেট জেলা ও মহানগর বিএনপির উদ্যোগে নগরীতে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বেলা ১১ টার দিকে নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জিন্দাবাজারস্থ সিটি সেন্টারের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে সমাপ্ত হয়।
সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইনের সভাপতিত্বে ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আলী আহমদের পরিচালনায় অনুষ্ঠিত মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার। বিক্ষোভ মিছিলে সিলেট জেলা ও মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আশিক উদ্দিন চৌধুরী, আব্দুল মান্নান, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম, জেলা আহবায়ক কমিটির সদস্য ফখরুল ইসলাম ফারুক, মহানগর যুগ্ম সাধারণ এমদাদ হোসেন চৌধুরী, জেলা আহবায়ক কমিটির সদস্য মামুনুর রশীদ মামুন, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন আহমদ মাসুক, জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুল আহাদ খান জামাল, আবুল কাশেম, শামীম আহমদ, জেলা সাবেক সহ-সভাপতি একেএম তারেক কালাম, জেলা মহিলা দলের সভাপতি সালেহা কবির শেপি, মহানগর স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক হাবিব আহমদ চৌধুরী শিলু ও শ্রমিক দল নেতা আব্দুর রহমান প্রমূখ।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেন, ফ্যাসিস্ট আওয়ামী সরকার আদর্শিক মোকাবেলায় ব্যর্থ হয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সহধর্মিনী তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিচারের নামে অবিচার চালিয়ে অন্যায়ভাবে আটকে রেখেছে। কারান্তরীণ থাকা অবস্থায় তিনি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসকগণ তাঁর জীবন নিয়ে শঙ্কিত। কিন্তু সরকার তাঁর মুক্তি নিয়ে একের পর এক ষড়যন্ত্র করছে। ফ্যাসিস্ট সরকার নিজেদের মুক্তিযুদ্ধের পক্ষের দাবী করলেও ক্ষমতা কুক্ষিগত রাখতে তারা মানুষের ভোটাধিকার হরণ করেছে। আওয়ামী বাকশালীদের দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতি ন্যুনতম শ্রদ্ধাবোধ থাকলে বিজয়ের মাসে মহান স্বাধীনতার ঘোষকের স্ত্রী ও গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দিবে। দেশনেত্রীর মুক্তি নিয়ে কোন টালবাহানা গণতন্ত্রকামী জনতা মেনে নিবেনা। বক্তারা বলেন সিলেট জেলা ও মহানগর, বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে ষড়যন্ত্রমুলক মামলা দিয়ে দেশনেত্রীর মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলন দমিয়ে রাখা যাবেনা।
Related News
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আজ মঙ্গলবার ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনRead More
জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের নতুন কর্মসূচি ঘোষণা
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ‘আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস’ উপলক্ষে নতুন কর্মসূচি ঘোষণা করেছেRead More



Comments are Closed