আল্লামা নূরুল ইসলাম বিশ্বনাথী আর নেই
বালাগঞ্জ প্রতিনিধি : বৃহত্তর সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, আল্লামা নূর উদ্দিন গহরপুরী (রহ.) এর খলিফা, হযরত মাওলানা নূরুল ইসলাম শায়খে বিশ্বনাথী ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি রোববার (১৫ ডিসেম্বর) সকাল ৮টায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে স্ত্রী, ৩ পুত্র ও ৫ কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আজ রাত ৮টায় বিশ্বনাথ উপজেলার কালিগঞ্জস্থ নিজ বাড়িতে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার মুহতামিম হাফিজ মাওলানা মুসলেহুদ্দিন রাজু জানিয়েছেন।
Related News
বিয়ানীবাজারে ৬ হাজার পিস ইয়াবাসহ যুবক আটক
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ইয়াবার চালানসহ এক মাদক কারবারিকে আটক করেছেRead More
গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতি, আটক ৫
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে ঝটিকা মিছিলের প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীRead More



Comments are Closed