দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের দিরাই উপজেলায় দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও ৭ জন আহত হয়েছে।
রোববার (১৫ ডিসেম্বর) সকালের দিকে উপজেলার জগদল ইউনিয়নের কালধর গ্রামে এ ঘটনা ঘটে।
সংর্ঘষের সময় ফারুক মিয়া নামের একজন তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গ্রামবাসীর উপর গুলিবর্ষণ শুরু করলে ঘটনাস্থলেই আমির আলী (৪৫) নামে একজন গুলিবিদ্ধ অবস্থায় মারা যান এবং ৭ জন আহত হয়।
স্থানীয়রা জানান,কালধর গ্রামের পঞ্চায়েতের টাকা নিয়ে দীর্ঘদিন যাবৎ গ্রামবাসীর সাথে ফারুক মিয়ার বিরোধ চলে আসছে। তার বিরুদ্ধে অভিযোগ পঞ্চায়েতের টাকার হিসাব নিকাশ না দিয়ে উল্টো গ্রামের নিরীহ লোকদের উপর মিথ্যা মামলা দিয়ে বিভিন্ন ভাবে হয়রানী করে আসছিলেন তিনি।
রোববার সকালে গ্রামের লোকজন প্রতিবাদ করলে ফারুক তার লাইসেন্সধারী বন্দুক দিয়ে গুলিবর্ষণ করেন। এসময় ৭ জন আহত ও আমির আলী নামে এক রাজমিস্ত্রি নিহত হন। এ ঘটনায় বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করেছে পুলিশ।
আহতদের দিরাই উপেজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। এ ছাড়া গুরুতর আহত দুই জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, এখন পরিস্থিতি শান্ত রয়েছে। বন্দুকধারী ফারুক মিয়াকে আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।
Related News
প্রকৌশলীদের স্ট্রাকচারাল এক্সিলেন্স অ্যাওয়ার্ড দিবে লাফার্জহোলসিম
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের নেতৃস্থানীয় নির্মাণ সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ পিএলসিRead More
সুনামগঞ্জে ১৭ বাসকে জরিমানা
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে সিলেট–সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের কাগজপত্র যাচাইয়েRead More



Comments are Closed