Main Menu

শহীদ বুদ্ধিজীবী দিবসে এসআইইউ’র শ্রদ্ধাঞ্জলি অর্পণ

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালী জাতিকে মেধা শূন্য করার জন্য বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান বুদ্ধিজীবীদের হত্যা করেছিল গণহারে। আজকের এই দিনটি বাঙালী জাতির ইতিহাসে এক বেদনাঘন দিন।

Manual3 Ad Code

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে প্রতি বছরের মত এবারও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি পরিবার কর্তৃক সকাল সাড়ে ৯টায় সিলেটের কেন্দীয় শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে অত্র বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: শহীদ উল্লাহ তালুকদার এর নের্তৃতে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

Manual1 Ad Code

এর আগে সকাল ৬টায় জাতীয় পতাকা অর্ধনমন, কালো পতাকা উত্তোলন, সকাল ৯টায় কালো ব্যাজ ধারণ এবং সাড়ে ১১টায় শিক্ষার্থীদের উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার্ঘ্য নিবেদনে উপস্থিত ছিলেন অত্র বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো: মনির উদ্দিন, শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক এবং বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ঋষি কেশ ঘোষ, রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরী, প্রশাসন ও জনসংযোগ পরিচালক মো: তারেক উদ্দিন তাজ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মো: হুমায়ুন কবির, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান, প্রক্টর ও শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির সদস্য সচিব আবু ছয়ীদ মোহাম্মদ আব্দুল্লাহ্, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মো: আব্দুল আওয়াল আনসারী, পরীক্ষা নিয়ন্ত্রক সৈয়দ হাসান মাহমুদ সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক/শিক্ষিকা, কর্মকর্তা, কর্মচারী ও ছাত্র-ছাত্রী বৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code