বিশ্বনাথে কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে বিয়ের প্রলোভন দেখিয়ে ১৬ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই কিশোরী উপজেলার রামপাশা ইউনিয়নের মনোহরপুর গ্রামের বাসিন্দা।
১৩ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে কিশোরীর বাড়িতে এ ধর্ষণের ঘটনা ঘটে। এসময় ধর্ষক জামিল মিয়া (২১) কে আটক করে শুক্রবার বিকেলে পুলিশে দিয়েছে ধর্ষিতার পরিবার। সে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার বইলা গ্রামের নুর উদ্দিনের ছেলে।
এঘটনায় শুক্রবার রাতে ধর্ষিতা বাদি হয়ে আটক জামিল মিয়াকে আসামি করে বিশ্বনাথ থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন।
সূত্রে জানা গেছে, কিশোরীর সঙ্গে আটক জামিল মিয়ার আত্বীয়তার সম্পর্ক রয়েছে। একে অপরের বাড়িতে যাওয়া আসা করত। এর সুবাধে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। গত সপ্তাহে ওই কিশোরী আটককৃত যুবকের বাড়িতে বেড়াতে যায়। এরপর গত বৃহস্পতিবার রাতে ওই কিশোরীর বাড়িতে বেড়াতে আসে ওই যুবক। রাত আনুমানিক ১২টায় কিশোরীর রুম থেকে হাতে নাতে জামিলকে আটক করেন কিশোরীর পরিবার। এসময় তাকে কিছু গণধোলাই দেয়া হয়। পরে তাকে পুলিশে দেয় কিশোরীর পরিবার। অবশেষে ওই কিশোরী ধর্ষণের অভিযোগ এনে থানায় মামলা দায়ের করে। তবে কিশোরীর পরিবারের দাবি, বিয়ের প্রলোভন দেখিয়ে কিশোরীকে জামিল ধর্ষণ করেছে।
ধর্ষক জামিলকে আসামি করে ধর্ষণ মামলা দায়েরের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই গোপেশ দাস সাংবাদিকদের বলেন, আটককৃত আসামিকে শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More
জকিগঞ্জে অন্তঃসত্ত্বা মা ও মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মা ও ৪ বছরের মেয়ের ঝুলন্ত মরদেহRead More



Comments are Closed