সুনামগঞ্জে বিআরটিসি বাস কাউন্টারে হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ শহরের ওয়েজখালী বিআরটিসির কাউন্টারে হামলা চালিয়ে এক কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে পরিবহন শ্রমিকদের বিরুদ্ধে। শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে হামলার এ ঘটনা ঘটে। আহত বিআরটিসি কর্মী নূর উদ্দিনকে সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এদিকে হামলাকারীরা হামলার পর বলতে থাকে ‘বিআরটিসি বাস এই রুটে বন্ধ করে দিতে হবে’। তবে কারা হামলা করেছে চিনতে পারেননি বিআরটিসি বাসের কর্মীরা।
মারধরের শিকার বিআরটিসির কর্মী নুর উদ্দিন বলেন, বিকেলে তিনি শহরের ওয়েজখালীস্থ কাউন্টারে বসে টিকিট বিক্রি করছিলেন। এ সময় হঠাৎ করেই পার্শ্ববর্তী বাস টার্মিনাল থেকে কিছু শ্রমিক এসে কাউন্টারে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা কাউন্টারের চেয়ারগুলো ছুড়ে ফেলে দেয়। বাধা দিতে গেলে তাকে মারধর করে শ্রমিকরা। এসময় তারা বিআরটিসির বাস বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে চলে যায়। পরে পুলিশকে খবর দিলে তারা ঘটনাস্থলে আসে।
বিআরটিসির সিলেট ডিপোর ম্যানেজার মো. জুলফিকার আলী বলেন, ‘কোন কারণ ছাড়াই আমাদের সুনামগঞ্জের কাউন্টারে ঢুকে এক কর্মীকে মারধর করা হয়। বিষয়টি আমরা পুলিশকে জানিয়েছি। প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী প্রতিদিন সিলেট-সুনামগঞ্জ সড়কে ছয়টি করে ট্রিপ দেওয়া হয়। যেদিন যাত্রীদের চাপ বেশি থাকে, সেদিন একটি বা দুটি ট্রিপ বাড়তি দেওয়া হয়। এ কারণে একটি মহল আমাদের বাস চলাচলে বাধা দিচ্ছে।’
সুনামগঞ্জ সড়ক পরিবহন মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুকিত মুকুল বলেন, ‘মারধরের কোন ঘটনা ঘটেনি, এটি সাজানো, আমাদের কে হয়রানি করার জন্য এটি সাজানো হয়েছে। সরকারি প্রতিষ্ঠানে আমরা কেন হামলা চালাবো?’
এ ব্যাপারে সুনামগঞ্জ সদর থানার ওসি মো. সহিদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে, এ ঘটনায় এখনো মামলা দায়ের হয়নি।
Related News
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More
সিলেট-গোবিন্দগঞ্জ সড়কে কাজে ধীরগতি, দুর্ভোগে ৫০ লাখ মানুষ
আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সিলেট-গোবিন্দগঞ্জ-সুনামগঞ্জ আঞ্চলিক সড়কের উন্নয়নকাজে ধীরগতি ও দীর্ঘসূত্রতায় চরম দুর্ভোগRead More



Comments are Closed