Main Menu

ইবিতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

Manual3 Ad Code

শাহাব উদ্দীন ওয়াসিম, ইবি প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদার মধ্যদিয়ে ইসলামী বিশ^বিদ্যালয়ে (ইবি) শহীদ বুদ্ধিজীবী দিবস-২০১৯ পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ৯টা থেকে পতাকা উত্তোলন, শোকর‌্যালি, পুষ্পস্তবক অর্পন, দোয়া ও আলোচনা সভার মাধ্যমে দিবসটি পালন করেছে বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ।

জানা গেছে, সকাল সাড়ে ৯টায় বিশ^বিদ্যালয় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। এসময় প্রো-ভিসি প্রফেসর ড. মো: শাহিনুর রহমান কালো পতাকা উত্তোলন করেন।

এর আগে সকাল ৯টায় আবাসিকগুলোর প্রভোস্টরা জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও স্ব স্ব হল পতাকা উত্তোলন করেন।

Manual4 Ad Code

পতাকা উত্তোলন শেষে ভিসি ড. রাশিদ আসকারী, প্রো-ভিসি ড. শাহিনুর রহমান ও ট্রেজারার ড. মো: সেলিম তোহার নেতৃত্বে একটি শোকর‌্যালি বের করা হয়। র‌্যালিটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে বিশ^বিদ্যালয় স্মৃতিসৌধে এসে শেষ হয়।

Manual5 Ad Code

র‌্যালি শেষে বিশ^বিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পন করা হয়। এসময় বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি, শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা সমিতি, কর্মচারী সমিতি, ইবি সাংবাদিক সমিতি, ইবি শাখা ছাত্রলীগ, আবাসিক হল, বিভিন্ন বিভাগ, সেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

Manual4 Ad Code

শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে শহীদ সকল শহীদ বুুদ্ধিজীবীদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম ড. আ শ ম শোয়াইব আহমদ।

Manual1 Ad Code

পরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন কমিটির আহবায়ক প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিসি ড. রাশিদ আসকারী বক্তব্য রাখেন। ল্য এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক বনানী আফরীনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে প্রো-ভিসি ড. শাহিনুর রহমান ও ট্রেজারার ড. সেলিম তোহা এবং স্বাগত বক্তা হিসেবে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বক্তব্য রাখেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code