সিলেটে চারটি ব্যবসা প্রতিষ্টানকে জরিমানা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট নগরীতে মোবাইল কোর্টের মাধ্যমে অভিযান চালিয়েছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরীর বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।
সিসিকের জনসংযোগ শাখা জানায়, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও প্রধান রাজস্ব কর্মকর্তা (সিআরও) মোঃ জসীম উদ্দিনের নেতৃত্বে অভিযানে ট্রেডলাইসেন্স ও আইন না মেনে শিশু খাদ্য বিক্রয় করার অপরাধে নগরীর জিন্দাবাজার এলাকার অন্ত:ত ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া নগরীর জিন্দাবাজারস্থ রিফাত এন্ড কোং, ব্লু-ওয়াটার, লতিফ সেন্টার, বিপনী বিতান সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করেছে মোবাইল কোর্ট পরিচালনাকারী সিসিকের ম্যাজিস্ট্রেট মোঃ জসীম উদ্দিন।
জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানগুলো হলো নগরীর জিন্দাবাজারের বিপনী বিতানের মিল্ক সেন্টার ১৫ হাজার, ব্লুওয়াটারের নিউ সুহিনি কর্ণার ৩ হাজার, লতিফ সেন্টারের নিউ ফ্যাসন ২ হাজার ও আরোমেক্স ইন্টারন্যাশনাল কুরিয়ার সার্ভিসকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিসিকের লাইসেন্স অফিসার মো. জাহাঙ্গির সহ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও এসএমপি পুলিশ মোবাইল কোর্টকে সহায়তা করেন।
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের চলমান অস্থিরতা নিরসনে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছেন শিল্প,Read More
সিলেটে ১৬ লাখ টাকার ভারতীয় বিড়িসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর পুলিশের (এসএমপি) শাহপরাণ থানার অভিযানে ১৬ লাখ ১২ হাজার ৮০০Read More



Comments are Closed