Main Menu

খালেদার জামিন খারিজের প্রতিবাদে সিলেটে বিএনপির বিক্ষোভ

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সুপ্রিম কোর্টেরে আপিল বিভাগে খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের প্রতিবাদে সিলেটে মিছিল করেছে বিএনপি। মিছিল শেষে বিএনপির তিনকর্মীকে পুলিশ আটক করেছে বলে দাবি করেছেন নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে নগরের কোর্ট পয়েন্ট থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশের বাঁধায় তা ছত্রভঙ্গ হয়ে যায়।

এরপর বিএনপির নেতাকর্মীরা তালতলা সড়কে একটি ঝটিকা মিছিল করেন।

তালতলা পয়েন্টে কিছুক্ষণের জন্য সড়কের মধ্যে অবস্থান করেন তারা। পরে মিছিলটি নগরের সুরমা পয়েন্টে এসে শেষ হয়।

এ সময় সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করার সময় একটি চকোলেট বোমার বিস্ফোরণ ঘটে।

পরে পুলিশ এসে আশেপাশের এলাকায় অভিযান চালায়।

মিছিলে জেলা বিএনপির আহবায়ক কামরুল হুদা জায়গীরদার, বিএনপি নেতা আলী আহমদ, মাহবুবুর রব চৌধুরী ফয়সল, এডভোকেট হাবিবুর রহমান হাবিব, ফরহাদ চৌধুরী শামীম, ফখরুল ইসলাম, মিফতাহ সিদ্দীকি, ইমরান আহমদ, আব্দুল আহাদ খান জামাল, মহানগর যুবদলের আহবায়ক নজিবুর রহমান নজিব, বিএনপি নেতা আবুল কাশেম, সাঈদ আহমদ, সাবেক ছাত্রদল নেতা লিটন আহমদসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed