Main Menu

মদসহ শাবির চার শিক্ষার্থী আটক

শাবি প্রতিনিধি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থীকে ২০ বোতল মদসহ আটক করেছে পুলিশ। বুধবার রাত সাড়ে ১২টার দিকে সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানা-পুলিশ শহরের ক্যান্টনমেন্ট বোর্ড স্কুলের সামনে থেকে তাদের আটক করে।

পুলিশ সূত্রে জানা যায় আটককৃত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের রতন রায়, যুবায়দুল ইসলাম, রাশা শাহরিয়ার, রাকিব হাসান।

শাহপরাণ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন আটককৃত শিক্ষর্থীদের কাছে ২০ বোতল মদ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা এখন জেল হাজতে আছেন।

এবিষয়ে শাবি প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ বলেন, বিশ্ববিদ্যালয়ের বাইরে এমন একটি বিষয় জানতে পেরেছি। যেহেতু আইন-শৃঙ্খলা বাহিনীর হাতে শিক্ষার্থীদের আটক করা হয়েছে। আইনিভাবেই বিষয়টি দেখবে পুলিশ।

Share





Related News

Comments are Closed