ডোমারে ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠিত
মোঃ রিমন চৌধুরী, নীলফামারী জেলা প্রতিনিধি: নীলফামারী জেলার ডোমার উপজেলায় গ্রাম-বাংলার ঐতিহ্য প্রায় হারিয়ে যাওয়া সংস্কৃতি ঐতিহাসিক ঘোড় দৌড় প্রতিযোগীতা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ ডিসেম্বর) বিকেলে পশ্চিম বোড়াগাড়ী যুব-ঐক্য পরিষদের আয়োজনে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের পশ্চিম বোড়াগাড়ী পুরাতন পরিষদ সংলগ্ন মাঠে ২য় বারের ন্যায় ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্টিত হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছুটে আসা তিনটি গ্রুপে বিভক্ত করে ৪১টি ঘোড়া প্রতিযোগীতায় অংশ গ্রহন করে। ঘোড় দৌড় খেলা দেখার জন্য লক্ষাধিক নারী-পুরুষ, ছেলে-মেয়ে এখানে ছুটে এসেছে।
এই প্রতিযোগীতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার উম্মে ফাতিমা। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলহাজ্ব আব্দুল্লা হেল কাফির সভাপতিত্ব করেন। অনুষ্টানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন,ডোমার থানা ইন্সপেক্টর (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, জেলা পরিষদ সদস্য মিজানুর রহমান, হরিনচড়া ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম, বামুনিয়া ইউপি চেয়ারম্যান ওয়াহেদুজ্জামান বুলেট প্রমূখ।
এছাড়াও স্থানীয় রাজনৈতিক, গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed