জগন্নাথপুরে মোটরসাইকেল দূর্ঘটনায় দুই বন্ধু নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
রোববার (৮ ডিসেম্বর) বিকেলে জগন্নাথপুরের রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ধবপুর এলাকায় এই ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন, জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আটঘর গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে শারজান মিয়া (২২) ও চিলাউড়া আমবাড়ি গ্রামের আব্দুল হকের ছেলে বাইরাইন প্রবাসি মিনজাহ আলম মোরশেদ (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, জগন্নাথপুর উপজেলা সদর থেকে জগন্নাথপুর-রানীগঞ্জ আঞ্চলিক মহাসড়ক দিয়ে মোটরসাইকেল যোগে তাঁরা দুইজন রানীগঞ্জ বাজারের উদ্দেশ্যে রওয়ানা হন। বিকেল চারটার দিকে রানীগঞ্জের গর্ন্ধবপুর এলাকায় পৌছামাত্র চালক নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। মোটর সাইকেলের চালক মোরশেদ মিয়া ছিলেন বলে তাৎক্ষনিকভাবে জানা গেছে।
ঘটনাস্থল পরির্দশকারি জগন্নাথপুর থানার এসআই লুৎফুর রহমান জানান, প্রায় এক মাস আগে বাহরাইন থেকে দেশে ফিরেছেন প্রবাসি মিনহাজ আলম মোরশেদ। বন্ধুকে নিয়ে বেড়াতে গিয়ে মোটরসাইকেল ঘটনায় দু’জনই ঘটনাস্থলে নিহত হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্তের জন্য লাশ সোমবার সকালে মর্গে পাঠানো হবে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed