বিশ্বনাথে পিঁয়াজসহ দোকানের মালামাল চুরি
বিশ্বনাথ প্রতিনিধি : সিলেটের বিশ্বনাথে দুই বস্তা পিঁয়াজসহ দোকানঘরের মালামাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলা সদরের পুরান বাজারস্থ মেসার্স আল-জয়নাল এন্ড ব্রাদার্স নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। এতে প্রায় ৪ লাখ টাকার মালামাল চুর দল নিয়ে যায়। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জানা গেছে, প্রতিদিনের ন্যায় বুধবার রাতে দোকানঘর বন্ধ করে দোকান মালিক নিজ বাসায় চলে যান। বৃহস্পতিবার সকালে দোকান মালিক জানতে পারেন তার দোকানে চুরি সংগঠিত হয়েছে। খবর পেয়ে তিনি দোকানে ছুটে আসেন। এসময় দোকানে এসে তিনি দেখতে পান দোকানের তিনটি সাটারের তালা ভাঙ্গা ও মালামাল এলোমেলো অবস্থায় পড়ে আছে। দোকানে থাকা পিঁয়াজ-দুধ-তেলসহ বেশকিছু মালামাল নেই। দোকানের সামনে থাকা সিসি ক্যামেরা ভাংচুর করা হয়। ধারনা করা হচ্ছে রাতের কোনো এক সময় চুরদল দোকানের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে মালামাল নিয়ে পালিয়ে যায়।
এব্যাপারে দোকান মালিক পুরান বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল আহমদ বলেন, বুধবার রাত ১২টায় দোকানঘর বন্ধ করে বাসায় চলে যাই। বৃহস্পতিবার সকালে খবর পাই দোকানে চুরি হয়েছে। দোকানে এসে দেখতে পাই দোকানে থাকা দুই বস্তা পিঁয়াজ-দুধ-তেলসহ বেশ কিছু মালামাল নেই। তবে দোকানের অদূরে দুই কার্টুন দুধ পাওয়া যায়। এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেন।
বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) শামীম মুসা বলেন, খবর পেয়ে পুলিশ দোকান ঘর পরির্দশন করেছে। তবে অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed