Main Menu

বিয়ানীবাজারে ৩৭০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার থানা এলাকা থেকে ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

সোমবার (২ ডিসেম্বর) দুপুর ১টায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানি (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, বিয়ানীবাজার থানাধীন চারখাই বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে ওই এলাকার বন্ধু রেস্টুরেন্টের সামনের পাকা রাস্তার উপর থেকে ৩৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

Manual6 Ad Code

গ্রেপ্তারকৃতরা হচ্ছে সিলেটের গোয়াইনঘাট উপজেলার ইসলামপুর গ্রামের মো. আব্দুল লতিফের পুত্র মো. খলিলুর রহমান (৩০) ও একই উপজেলার আলমনগর গ্রামের মো. ফরিদ মিয়ার পুত্র রিপন (২৪)।

Manual8 Ad Code

উদ্ধারকৃত আলামতসহ গ্রেপ্তারকৃতদেরকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code