হাসান মার্কেটের ত্রি-বার্ষিক নির্বাচন ৫ ডিসেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারস্থ হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামী ৫ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। নির্বাচনকে কেন্দ্র করে মার্কেটের সামন ভিতর পোস্টার, ফেস্টুন, ব্যানারে ছেয়ে গেছে। নির্বাচনকে ঘিরে ব্যবসায়ীদের মধ্যে আনন্দ উদ্দীপনা দেখা দিয়েছে।
গত ১৭ নভেম্বর নির্বচনের তফশীল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক। ইতিমধ্যে দুটি প্যানেলে নোমিনেশন দাখিল করে প্রচারনা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মার্কেটের সার্বিক চলমান উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হাজী মোঃ রইছ আলী ও নিয়াজ মোঃ আজিজুল করিম গ্রীন প্যানেল এর বিপরীতে শাহ আলম ও সেলিম আহমদ হোয়াইট প্যানেল নির্বাচনে প্রতিদ্বদ্ধিতা করছে। উভয় প্যানেলই নির্বাচনে বিজয়ী হওয়ার লক্ষ্যে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি লিফলেট বিতরণ করছেন। প্যানেল সমর্থিত ভোটাররাও নিজ নিজ প্যানেল বিজয়ের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।
মোহাম্মদ রফিকুল হককে প্রধান নির্বাচন কমিশনার করে ৬ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এই কমিটির মাধ্যমে ৫ ডিসেম্বর বৃহস্পতিবার মার্কেট বন্ধ রেখে সকাল ১০ টা থেকে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ২২৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচনে একজন রিটার্নিং অফিসার, একজন প্রিজাইটিং অফিসার ও ৩ জন পুলিং অফিসার দায়িত্ব পালন করবেন।
নির্বাচন বিষয়ে মার্কেটের ব্যবসায়ীরা বলেন, গ্রীন প্যানেলের প্রার্থীগণ এবং হোয়াইট প্যানেলের প্রার্থীগণ উভয়ই যোগত্যাসম্পন্ন। তবে যারা অতীতে মার্কেটের অসংখ্য উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করে মার্কেটকে ঢেলে সাজিয়েছেন তাদেরকেই আমরা ভোট দিবো।
আলাপকালে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ রফিকুল হক বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর ভাবে পরিচালনা করতে আমাদের কার্যক্রম অব্যাহত রয়েছে। ৫ ডিসেম্বর একটি সুন্দর নির্বাচন উপহার দিবো ইনশাআল্লাহ।
Related News
হাফিজ মাছুম আহমদ দুধরচকী’র জাতীয় পদক গ্লোবাল পিস অ্যাওয়াড লাভ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয় সুন্নী ওলামা মাশায়েখ পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগেRead More
সিলেটে তেমুখীতে জামায়াতের সহযোগী সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুলRead More



Comments are Closed