ছাতকে ৪ ডায়াগনেস্টিক সেন্টারকে জরিমানা
ছাতক সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪টি ডায়াগনেস্টিক সেন্টার থেকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বৈধতা না থাকার কারণে অরবিট ডায়াগনষ্টিক সেন্টার থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করে এই ডায়াগনেষ্টিক সেন্টারটি স্থায়ীভাবে বন্ধ করে দেয়া হয়। এ ছাড়া জাবা ডায়াগনেষ্টিক সেন্টার ও হাসপাতালকে মুচলেকা নিয়ে সতর্ক করে দেয়া হয়েছে।
অভিযানে এক্স-রে রুম ও ল্যাবরেটরী চাহিদা মোতাবেক না হওয়ায় মডেল ডায়াগনেষ্টিক সেন্টারকে ৪০ হাজার, নিউ পপুলার ডায়াগনেষ্টিক সেন্টারকে ৩০ হাজার, ইউনিক ডায়াগনেষ্টিক সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়েছে।
সোমবার (২ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট তাপস শীল। মেডিকেল প্র্যাকটিস এবং বে-সরকারী ক্লিনিক ও ল্যাবরটরিজ (নিয়ন্ত্রন) অধ্যাদেশ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী এসব ডায়াগনষ্টিক সেন্টারের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়। এসময় কৈতক হাসপাতালের আরএমও ডাঃ মোজাহারুল ইসলামসহ থানা পুলিশ অভিযানের সাথে ছিলেন।
Related News
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংসRead More
জগন্নাথপুরে তালাবদ্ধ ঘর থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে চারদিন পর তালাবদ্ধ ঘর থেকে আছিয়া বেগমRead More



Comments are Closed