রাশিয়ায় বরফের নদীতে বাস, নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে বরফে ঢাকা এক নদীতে যাত্রীবাহী বাস ছিটকে পড়ে শিশুসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও কমপক্ষে ২১ জন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হচ্ছে। বাসটিতে চালকসহ ৪৩ জন যাত্রী ছিলেন।
স্থানীয় সময় রবিবার দেশটির রাজধানী মস্কো থেকে ৬ হাজার ৩২০ কিলোমিটার পূর্বে এ দুর্ঘটনা ঘটে।
রাশিয়ার জরুরি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সাইবেরিয়ার পূর্বাঞ্চলীয় জাবাইকাসক এলাকায় কুয়েনঙ্গা নদীর একটি ব্রিজ অতিক্রমের সময় বাসটির টায়ার ব্রাস্ট হলে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে ছিটকে পড়ে।
সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, বাসটি স্রেতেনস্ক শহর থেকে মস্কোর ৬ হাজার ৩২০ কিলোমিটার পূর্বে চিতা নগরীর দিকে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।
রুশ তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার জন্য ট্রাফিক নিরাপত্তা আইন লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা তদন্ত করে দেখা হবে।
চালক মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিল কিনা, নাকি রাস্তার নাজুক অবস্থার জন্য এ দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে ইতেমধ্যে কাজ শুরু করেছে পুলিশ।
Related News
যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারালেন ইরানের তিন পাইলট
Manual5 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের হামলায় প্রাণ হারিয়েছেন ইরানের তিনজন পাইলট। তাদের নাম মোজতবাRead More
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে রেড অ্যালার্ট, ভারী বৃষ্টির আশঙ্কা
Manual8 Ad Code আন্তর্জাতিক ডেস্ক: পবিত্র নগরী মক্কার পর সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে সর্বোচ্চ সতর্কতাRead More



Comments are Closed