ঢাকা রিপোর্টার্স ইউনিটির নির্বাচন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রিয়াজ চৌধুরী।
শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভোট গণনা শেষ হলে তাদেরকে বিজয়ী ঘোষণা করা হয়।
এরআগে শনিবার সকাল ৯টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ)’র এই নতুন কমিটিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে “জাতীয় সাংবাদিক ক্লাব কেন্দ্রীয় কমিটি।
জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস স্বাক্ষরিত এক বিবৃতিতে উল্লেখ করা হয় যে, ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নির্বাচনে নতুন সভাপতি পদে রফিকুল ইসলাম আজাদ এবং সাধারণ সম্পাদক পদে রিয়াজ চৌধুরী নির্বাচিত হওয়ায় জাতীয় সাংবাদিক ক্লাব বিজয়ী সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন জাতীয় সাংবাদিক ক্লাবের সভাপতি কাজী জহির উদ্দিন তিতাস, সহ সভাপতি মোঃ রফিকুল ইসলাম জোমাদ্দার মিলন, সাধারণ সম্পাদক মোঃ হাসান আলী রেজা (দোজা), যুগ্ম সাধারণ আকলিমা আখতার শিউলী, সাংগঠনিক সম্পাদক আল- মাহমুদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বি এম সাগর প্রমুখ।
বিবৃতিদাতারা বলেন- নির্বাচিত কমিটি আগামীতে সাংবাদিকদের সুখে-দুঃখে পাশে থেকে তাদের জন্য কাজ করে যাবেন। তারা বিজয়ীদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
Related News
প্রয়াত সাংবাদিক তুহিনুল হক তুহিনের রূহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য ও প্রতিভাবান সাংবাদিক প্রয়াত তুহিনুল হক তুহিনের রূহেরRead More
হৃদরোগে আক্রান্ত প্রবীণ ফটো সাংবাদিক আতাউর রহমান আতা
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সিলেট বাণীর চীফ ফটো সাংবাদিক, সিলেট বিভাগীয় ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাRead More



Comments are Closed